আন্তর্জাতিক

আফগানিস্তানে ১০০ কোটি ডলারের সহায়তা ঘোষণা ইইউ’র

-
-

আফগানিস্তানে বড় মানবিক-আর্থ-সামাজিক বিপর্যয় এড়াতে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট- জি টোয়েন্টির জরুরি বৈঠকে এলো এ ঘোষণা। ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে মানবিক সংকট মোকাবিলায় আফগানিস্তানকে নগদ অর্থ দিতে সম্মত হন বিশ্ব নেতারা। কিন্তু কোনোভাবেই যেনো তালেবানের হাতে সেই তহবিল না পৌঁছায়- এমন অভিমত দেশগুলোর।

এর আগেই জাতিসংঘ মহাসচিব আশঙ্কা প্রকাশ করেন- শিগগিরই জরুরি পদক্ষেপ না নিলে সারাবিশ্বকে দিতে হবে চরম মূল্য। মৌলিক অধিকারগুলো সুরক্ষিত করা না গেলে উন্নত জীবনের সন্ধানে আরও মানুষ ছাড়বেন আফগানিস্তান। বাড়বে মাদক-মানব পাচার এবং সন্ত্রাসবাদ।

আগস্টে তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আফগানিস্তান ইস্যুতে এটাই জি-টোয়েন্টির প্রথম বৈঠক।

ইতালির প্রধানমন্ত্রী মারিয়ো দ্রাঘি বলেন, মানবিক সংকট মোকাবিলায় আফগানিস্তানকে জরুরি সহযোগিতা দেয়া প্রয়োজন। বিশ্ব নেতাদের একযোগে কাজ করতে হবে। জাতিসংঘকে একটি নীতিমালা নির্ধারণের আহ্বান জানাচ্ছি। কিন্তু সহায়তার জন্য তালেবানের সাথেই যোগাযোগ করতে হবে; কোনো বিকল্প নেই। তার মানে এই নয় যে- তালেবান সরকারকে অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক মহল। তালেবানের কথা না বরং কাজ দেখেই নেয়া হবে সিদ্ধান্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ