আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৪০ জন

বিশ্বে করোনাভাইরাস
বিশ্বে করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৯৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮৭ হাজার ২৫২ জন।

বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

নতুন মৃত্যুর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৮১ হাজার ৪৮৭ জনে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৭১৪ জনে।

করোনার আঘাতে এখনও বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১৬৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ