আন্তর্জাতিক

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা, নিহত ৫

-
-

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় প্রাণ গেছে ৫ জনের। আহত হয়েছেন আরও দু’জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হয় এ ঘটনা।

রাজধানী অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের একটি সুপারমার্কেটে চালানো হয় এ হামলা। জড়িত সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার আগে নিরাপত্তা বাহিনীর সাথে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয় তার। হামলাকারী একাই ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এটি সন্ত্রাসী হামলা কী না তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। নিরাপত্তার স্বার্থে শহরটির বেশ কিছু এলাকা কাঁটাতারে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

শান্তির দেশ হিসেবে শীর্ষে থাকা দেশটিতে ২০১১ সালে বামপন্থী লেবার পার্টির ক্যাম্পে এক উগ্র ডানপন্থীর হামলায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ