আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার সেনা নিহত

-
-

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার এক সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন। ইহুদিবাদী দেশটি সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের ওপর এই বর্বর হামলা চালিয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে দেশটি সিরিয়ার হোমস প্রদেশের ওপর দ্বিতীয় দফায় বিমান হামলা চালালো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাতে এই খবর জানিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর ডটকম।

খবরে বলা হয়েছে, হোমস প্রদেশের পূর্বে পালমিরা এলাকায় ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আত-তান্‌ফ এলাকা থেকে ইসরায়েলের কয়েকটি জঙ্গিবিমান ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এলাকাটি সিরিয়া, ইরাক এবং জর্ডানের সম্মিলিত সীমান্তে অবস্থিত।

সানা সুনির্দিষ্টভাবে জানিয়েছে যে, একটি যোগাযোগ টাওয়ার এবং তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সিরিয়ায় আকাশ প্রতিরক্ষা ইউনিট ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ধ্বংস করতে সক্ষম হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ