আন্তর্জাতিক

পানের পিকের দাগ মুছতে খরচ ১ হাজার ২০০ কোটি রুপি

-
-

ভারতের রেলস্টেশনগুলোতে গুটখা ও পানের পিকের দাগ মুছতে ১ হাজার ২০০ কোটি রুপি খরচ হয়েছে। বুধবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

রেলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রেলের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান চালাতে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। রেল স্টেশন পরিষ্কার করতে গ্যালন গ্যালন পানি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্টেশন চত্বরে পিক ফেললেই ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। কিন্তু তাতেও পান বা গুটখার পিক ফেলা বন্ধ করা যায়নি। স্টেশন চত্বরে যাতে পিক ফেলা বন্ধ হয়, সেজন্য এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রেল। পান বা গুটখার পিক ফেলা রুখতে এবার পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করবে রেল কর্তৃপক্ষ।

ইজিস্পিট নামে পরিবেশবান্ধব ছোটো আকারের এই পিকদানি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। বারবার এটি ব্যবহারও করা যাবে। ১৫ থেকে ২০ বার ওই পিকদানিটিকে ব্যবহার করা যাবে। রেলের ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ থেকে ১০ রুপি দামে ছোটো আকারের এই পিকদানি পাওয়া যাবে।

রেল কর্তাদের আশা, নতুন এই পিকদানি ব্যবহার করার ফলে ট্রেনের ভিতর বা রেল স্টেশন চত্বরে স্বচ্ছতা আরও বাড়বে। রেলের তিনটি জোনে নতুন ধরনের এই পিকদানি বিতরণের জন্য কিয়স্ক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ