আন্তর্জাতিক

তাইওয়ানে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহত ৪৬

-
-

তাইওয়ানে একটি ১৩ তলা ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৩ টার দিকে ১৩ তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ৪৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন অত্যন্ত ভয়াবহ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

তবে দমকল বাহিনীর প্রধান লি চিং-হসিউ সাংবাদিকদের বলেন, আমরা আরও হতাহতের আশঙ্কা করছি। কিছু মানুষ এখনও ভবনের আবাসিক অংশে সপ্তম এবং একাদশ তলায় আটকে থাকতে পারে।

সিএনএ জানিয়েছে, ঘটনাস্থলে ১৩৯টি ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুপুরের মধ্যে প্রায় ৬২ জনকে উদ্ধার করা হয়, যাদের বয়স আট থেকে ৮৩ এর মধ্যে।

হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

তবে ওই ভবনে ১০০ জনেরও বেশি জ্যেষ্ঠ নাগরিক থাকেন। তাদের অনেকে শারীরিক প্রতিবন্ধী। যদিও কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ