আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় সেনাসহ চারজন নিহত

-
-

সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার (১৩ অক্টোবর) ইসরাইলি বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলো হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এই হামলায় একজন সৈন্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একজন সিরিয়ান সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়। তবে ইরানপন্থী এই তিন যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে গত সপ্তাহে একই বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী দুই যোদ্ধা নিহত হন। ওই হামলায় আরও ছয় সৈন্য আহত হন।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল মাঝেমধ্যেই দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে আসছে। মূলত সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান ও হিজবুল্লাহ বাহিনী লক্ষ্য করে তেলআবিব এসব হামলা চালায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ