ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক সেনাসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুঞ্চ জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গত চারদিন ধরেই জঙ্গিদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছিল পুঞ্চে।
সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের গুলির লড়াই হয়। এসময় আহত হন এক সেনা কর্মকর্তা ও এক জওয়ান। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দু’জনের মৃত্যু হয়।
এর আগে, গত ১০ই অক্টোবর পুঞ্চ জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হয় পাঁচ সেনা। তারপর থেকে ওই এলাকায় অভিযান চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: