আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে গুলি, নিহত ৬

-
-

লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের এক বিক্ষোভে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে ২৫।

বৃহস্পতিবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, দেশটির বিচারপতি তারেক বিতারকে বৈরুত বন্দর বিস্ফোরণের তদন্ত থেকে সরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ হচ্ছিল। হিজবুল্লাহর শত শত সমর্থক কালো পোশাক পরে জাস্টিস প্যালেসের বাইরে জড়ো হয়।

নিকটবর্তী তৈয়্যুন পাড়া থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। লেবানিজ রেডক্রস জানিয়েছে, এখন পর্যন্ত ৬ নিহত ও ২৫ জন আহতের খবর জানা গেছে। কারা গুলি চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খ্রিস্টান ও শিয়া মুসলিম অধ্যুষিত একটি এলাকায় অবস্থিত ট্রাফিক সার্কেল দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে কারা গুলি চালিয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

তবে সেনাবাহিনী গুলি চালানো এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টও তাদের সমর্থকদের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের দিকে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ