আন্তর্জাতিক

পার্লামেন্টে ছুরিকাহত ব্রিটিশ সাংসদ

-
-

পার্লামেন্টে সাংসদদের সাথে এক মিটিংয়ে এসে ছুরিকাহত হয়েছেন ব্রিটিশ সাংসদ স্যার ডেভিড আমেস(৬৯)। তিনি কনজারভেটিভ পার্টির একজন সাংসদ। খবর বিবিসি’র।

এসেক্স পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর বারোটা পাঁচ মিনিটে সাংসদ স্যার ডেভিড আমেসের ওপর হওয়া আক্রমণের রিপোর্ট পায়। ঘটনাস্থলে গিয়ে তারা আক্রমণে ব্যবহৃত ছুরি ও একজনকে গ্রেফতার করেছে।

নিজ দলের সাংসদের ওপর হওয়া হামলার প্রতিবাদে কনজার্ভেটিভ পার্টির সাবেক নেতা স্যার লেইন ডানকান স্মিথ বলেন, এমন দূর্দিনে আমরা ডেভিড ও তার পরিবারের পাশে আছি। এমন সহিংস আচরণ আমাদের দেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করবে। এসব সহ্য করা ঠিক হবে না। ডেভিডের দ্রুত সুস্থতা কামনা করি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌ‌হিত্র ও ব্রিটিশ এম‌পি টিউ‌লিপ রে‌জোয়ানা সি‌দ্দি‌কের গাড়ি‌তেও প্রতি‌হিংসামূলক হামলার ঘটনা ঘ‌টে‌ছে। এসব ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংসদরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ