আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭

-
-

আফগানিস্তানের কান্দাহারে জুমার নামাযের সময় মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৭০ জন।

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস-কে জড়িত। হামলার কয়েক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে তারা। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কান্দাহারের ইমান বারগাহ মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৃতীয় বিস্ফোরণটি হয় মসজিদের মূল ফটকে। বিস্ফোরণের সময় মসজিদটি মুসল্লিতে পূর্ণ ছিল। ঘটনার পর হতাহতদের উদ্ধারে ১৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়।

ঘটনার পর এদিকে তালেবানের একটি বিশেষায়িত দল মসজিদ এলাকা ঘিরে রাখে এবং জরুরি রক্তদানে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ