আন্তর্জাতিক

রাশিয়ায় মদ পানে ১৮ জনের মৃত্যু

-
-

রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ১৮ জন মারা গেছেন। দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি।

শনিবার (১৬ই অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটি জানিয়েছে, মৃত ওই ব্যক্তিরা প্রাণহানির আগে মিথেনলযুক্ত মদ পান করেছিলেন। বিষাক্ত এই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে।

রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষাক্ত এই মদ পানের কারণেই ওই ১৮ জন মারা গেছেন। রাশিয়ার এই কমিটি সাধারণত বড় বড় অপরাধের তদন্ত করে থাকে।

এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। তদন্ত করে দেখা যায়, গত ৭ থেকে ১৪ই অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের এসব মানুষ ওই মদ কিনে এনেছিলেন। এছাড়া বিষাক্ত মদ বিক্রেতাদের দু’জনকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ