ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় আরও চার ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আইএএনএস জানিয়েছে, গত ১১ অক্টোবর থেকে এ পর্যন্ত নয় সেনা নিহত হয়েছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, পুঞ্চের মেন্ধরের নর খাস এলাকার গভীর জঙ্গলে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সে সময় সুবেদার অজয় সিংহ এবং নায়েক হরেন্দ্র সিংহ নিহত হন।
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, সূত্র মারফত খবর আসে যে, নিয়ন্ত্রণরেখা টপকে চার-পাঁচ জন সশন্ত্র জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে পুঞ্চের চামেরার জঙ্গলে লুকিয়ে রয়েছে। খবর পেয়ে অভিযানে নামে বাহিনী। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডেরা কি গলির কাছাকাছি একটি গ্রামে অভিযান চালানো হয়। বাহিনীকে দেখতে পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে গুরুতর আহত হন সেনাবাহিনীর এক জেসিও এবং আরও চার সদস্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। / আইএএনএস, ওড়িশা টিভি