আন্তর্জাতিক

আলজেরিয়ায় গণহত্যার দায় স্বীকার করলো ফ্রান্স

-
-

প্রথমবারের মতো আলজেরিয়ার গণহত্যার অপরাধ স্বীকার করলো ফ্রান্স।

আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, ১৯৬১ সালে প্যারিসে আলজেরিয়ানদের বিরুদ্ধে কারফিউ আরোপের প্রতিবাদে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)’র ২৫হাজার বিক্ষোভকারীর ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর নিন্দা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই নৃশংসতা ও রক্তপাতের কোনো অজুহাত হয় না।

এই গণহত্যার ৬০তম বার্ষিকীতে নিহতদের স্বজন ও অধিকার কর্মীদের উদ্দেশ্যে ম্যাক্রো বলেন, ১৯৬১ সালের ১৭ অক্টোবর রাতে প্যারিসের পুলিশ প্রধান মাউরিস পাপোনের নির্দেশে ভয়াবহ অপরাধ হয়েছিলো। কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিলেন এবং তাদের দেহ সেন নদীতে ছুঁড়ে ফেলা হয়।

উল্লেখ্য, ফ্রান্স দীর্ঘদিন ধরে এই ঘটনা অস্বীকার করে আসছে। ঠিক কতজনকে হত্যা করা হয়েছিলো তা কখনোই বলা হয়নি। এই প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে এই গণহত্যার দায় স্বীকার করলেন ম্যাক্রো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ