আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্র-কানাডার যুদ্ধজাহাজ: চীনের হুঁশিয়ারি

-
-

চীনের সেনাবাহিনী তাইওয়ান প্রণালিতে আমেরিকা ও কানাডার যুদ্ধজাহাজ চলাচলের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। একই সঙ্গে তারা এর গতিবিধি এবং এসব থেকে যেকোনো হুমকির যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে চীনের বরাতে বলা হয়েছে, তাইওয়ান প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধজাহাজ চলাচল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবে। তাই অবিলম্বে এই এলাকা থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহার করার দাবি জানিয়েছে তারা।

এর আগে গতকাল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডিউয়ি তাইওয়ান প্রণালি দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে। এ সময় কানাডার একটি যুদ্ধজাহাজ মার্কিন ডেস্ট্রয়ারকে সঙ্গ দিচ্ছিল।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ব এশিয়ায় নিজের অংশীদারদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে। এর প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপকে হালকাভাবে নেবে না চীন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ