যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর এবার ৪০টি এফ-১৬ সামরিক বিমান কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে তুরস্ক।
এর আগে এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য অর্থ পরিশোধ করলেও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে আর এসব সামরিক বিমান আর সরবরাহ করেনি। খবর মিডলইস্ট আইয়ের।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বোরবার ইস্তানবুলে এক অনুষ্ঠানে এফ-১৬ জঙ্গিবিমান কিনার বিষয়ে এসব কথা বলেন।
তুরস্ক নতুন করে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং ৮০টি মডার্নেজেশন কিট কেনার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছে।
তুরস্কের বিমানবহর পুরোটাই আমেরিকার যুদ্ধবিমান দিয়ে সাজানো। এদের মধ্যে আছে— এফ-৪ ও এফ-১৬।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: