সোমবার দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, পেনিনসুলার পূর্বে সিনপো থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ক্ষেপণাত্র পরীক্ষার বিষয়টি বিশ্লেষণ করে দেখছেন।
দক্ষিণ কোরিয়ার ইউনহাপ বার্তা সংস্থা বলছে, সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জেসিএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
চলতি অক্টোবরের শুরুতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে। আল জাজিরা
উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। / বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: