আন্তর্জাতিক

কয়েকশ' বন্দিকে মুক্তি দিল মিয়ানমারের সেনা সরকার

-
-

কয়েকশ' রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। সোমবার দেশটির সেনাশাসক জেনারেল মিন অং হ্লাইং এক টেলিভিশন বার্তায় মানবিক কারণে কুখ্যাত ইনসেইন কারাগার থেকে ৫ হাজার ৬শ'র বেশি বন্দিকে মুক্তি দেয়ার কথা জানান।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের মুখপাত্রও রয়েছেন।

আসিয়ান নেতাদের সম্মেলন থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিকভাবে নিজেদের ইতিবাচক চিত্র তৈরী করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মুক্তির ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত টম এন্ড্রুজ।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলমান আন্দোলনে ১১শ'র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অং সান সুচিসহ বন্দি হয়েছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ