আন্তর্জাতিক

পাকিস্থানি সমুদ্রসীমায় ভারতীয় সাবমেরিন: আটকানোর দাবি পাকিস্তানের

-
-

পাকিস্তানের সমুদ্রসীমায় ঢোকার সময় ভারতের একটি সামরিক সাবমেরিন চিহ্নিত করে সেটির পথ আটকানোর দাবি করেছে পাকিস্তানের নৌবাহিনী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী এমন দাবি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাতে (১৬ অক্টোবর) ওই ঘটনা ঘটে। ২০১৬ সাল থেকে পাকিস্তানের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের তৃতীয় ঘটনা এটি। ২০১৯ সালের মার্চে এ ধরনের দ্বিতীয় ঘটনাটি ঘটে।

পাকিস্তানের নৌবাহিনী ভারতের নৌযান শনাক্ত ও অনুপ্রবেশের চেষ্টা আটকাতে ‘সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দক্ষতার’ পরিচয় দিয়েছে বলে দাবি করা হয় পাকিস্তানি আইএসপিআররের বিবৃতিতে।

সমুদ্র আইন বিষয়ে জাতিসংঘের কনভেনশন অনুযায়ী, কোনো দেশের অনুমতি ছাড়া সেই দেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা উপকূলীয় অঞ্চল ব্যবহারের এখতিয়ার নেই।

পাকিস্তানের সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং ২০১৫ সালের তথ্য অনুযায়ী দেশটির সমুদ্রসীমা দুই লাখ ৯০ হাজার বর্গ কিলোমিটার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ