আন্তর্জাতিক

সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

-
-

দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এক বিবৃতিতে সাবমেরিন থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করেছে।

কিছুদিন থেকেই উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এর আগে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক ও দূর-পাল্লার ছিল বলে জানিয়েছিল তারা।

কেসিএনএ জানিয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্রটিতে ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি’ আছে যা এটিকে ট্র্যাক করা কঠিন করে তুলতে পারে।

এই ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সিনপো শহরের নিকটবর্তী সাগর থেকে ছোড়া হয় বলে দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন।

কেসিএনএ প্রকাশিত ছবিতে আগের তুলনায় এবার পাতলা, অপেক্ষাকৃত ছোট একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ছোট হওয়ার কারণ এই হতে পারে, যে এতে একটি সাবমেরিনে অনেকগুলো ক্ষেপণাস্ত্র রাখা যাবে।

এদিকে হোয়াইট হাউস আরও ‘উস্কানি’ দেওয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। দেশটির অস্ত্র কর্মসূচী নিয়ে কূটনৈতিকভাবে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের সামরিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা বাড়িয়ে তোলার মধ্যেই কূটনীতির কথা বলছে অভিযোগ করে এ পর্যন্ত এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে উত্তর কোরিয়া।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, উত্তর কোরিয়ার সর্বশেষ অস্ত্র পরীক্ষার বিষয়টি তুলবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ