আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন সব আরোহী

-
-

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগেই তারা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বোস্টনগামী দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে গাছপালা ও ঝোপঝাড় ছিল বলে জানা গেছে। বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

চাটার্ড ওই বিমানের মালিক জেমস অ্যালান কেন্ট নামে এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। / সিএনএন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ