আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৭

-
-

নেপালে টানা ৩ দিন ধরে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

বন্যা ও ভূমিধসে দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্চথারে ২৪ জন, ইলামে ১৩ ও দোতি জেলায় ১২ জনের প্রাণহানি হয়েছে। বাকি মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে। সেখানে উদ্ধারকারীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় 'সেটি' গ্রামে আটকা পড়েছেন অন্তত ৬০ জন বাসিন্দা।

বন্যার পানিতে নষ্ট হয়েছে কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন শহরে ব্রিজ, সড়ক ও ঘরবাড়ি। পানিতে ডুবে গেছে বিরাটনগর শহরের বিমানবন্দরের রানওয়ে। এদিকে, আরও কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

অন্যদিকে, বন্যা ও ভূমিধসে ভারতের উত্তরাখণ্ডে ৫২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রাদেশিক নৈনিতালে। এছাড়া কেরালায় ২৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ