আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

-
-

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়িতে বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন দেশটির সামরিক বাহিনীর সদস্য ও অপর দুইজন পুলিশ কর্মকর্তা। খবর আল-জাজিরার।

বুধবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তবর্তী বাজুর জেলায় বুধবার হামলার ঘটনা ঘটে।

পরে ওই অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে সন্ত্রাসী ও যোদ্ধাদের সরিয়ে দেয় পাকিস্তান। কিন্তু এরপরও সেখানে সহিংসতা অব্যাহত রয়েছে। হামলার পর তাৎক্ষণিকভাবে এখনও কোনো গোষ্ঠী এর দায়-দায়িত্ব স্বীকার করেনি।

পাকিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আবদুল সামাদ খান বলছেন, বুধবারের এই হামলার ঘটনার পর এর সঙ্গে জড়িতদের খুঁজতে আফগান সীমান্তবর্তী বাজুর জেলা ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ