আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

-
-

সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কৌশলগত দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-তানফ এলাকায় মার্কিন সামরিক বাহিনীর ওই ঘাঁটিটি অবস্থিত। সিরিয়া, ইরাক এবং জর্দানের অভিন্ন সীমান্ত রয়েছে ওই এলাকায়। এলাকাটি পরিপূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মার্কিন সেনারা। পারসটুডে

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ড্রোন হামলার সময় বড় রকমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিতে অবস্থানকারী একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে স্কাই নিউজের আরবি সংস্করণ ঘটনাটিকে রকেট হামলা বলে উল্লেখ করেছে। মার্কিন ওই কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক মূল্যায়নে ইরাকি গোষ্ঠীগুলোর হামলা বলে মনে করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি। সিরিয়ায় অবৈধভাবে মার্কিন সরকার সেনা মোতায়েন করে রেখেছে। এই বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার বারবার প্রতিবাদ করেছেন তবে মার্কিন সেনাদেরকে সরানো হয় নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ