আন্তর্জাতিক

চীনের উত্তরাঞ্চলীয় নগরীতে গ্যাস বিষ্ফোরণ

-
-

চীনের অন্যতম প্রধান নগরীতে বৃহস্পতিবার একটি রেস্তোরায় গ্যাস বিষ্ফোরণের ফলে ধ্বংসাবশেষ ব্যস্ত রাস্তায় ছিটকে পড়ে, এতে অন্তত এক জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়।

সামাজিক মাধ্যমের দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ রাষ্ট্রীয় মালিকানাধীন পিপলস ডেইলি প্রকাশ করেছে, এতে দেখা যায় , উত্তর চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের বিভিন্ন ভবনের জানালা ছিটকে রাস্তায় পড়ে আছে এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার ভোরে আবাসিক এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে, এখানে ব্যবসায়িক অফিস ও দোকানপাট রয়েছে।

উদ্ধারকারীরা এক জনকে মৃত এবং ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। দুর্ঘটনার তদন্ত চলছে, অব্যাহত রয়েছে উদ্ধার কাজ।

তদন্তকারীরা প্রাথমিকভাবে জানায়, একটি বাণিজ্যিক ও একটি আবাসিক ভবনের মাঝে এই বিষ্ফোরণ ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ