আন্তর্জাতিক

মুম্বাইয়ে ৬০তলা ভবনে ভয়াবহ আগুন [ভিডিও]

-
-

ভারতের মুম্বাইয়ে একটি ৬০তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে কারি রোডের আগুনে একজন নিহতের খবর পাওয়া গেছে। খবর এএনআই ও টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টের ১৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আগুন দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে যাচ্ছে। ওই আগুন ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জিনিউজের খবরে বলা হয়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইঞ্জিন।

এএনআইয়ের খবরে বলা হয়, আতঙ্কে ঝাঁপ দিতে দেখা গিয়েছে একজনকে। অনুমান ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ