আন্তর্জাতিক

রাশিয়ায় বারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

-
-

রাশিয়ায় একটি বারুদের কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার একটি বারুদের কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে মস্কোর থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের একটি গোলাবারুদ কারখানায়।

কর্মকর্তারা প্রথমে জানিয়েছিলেন, বিস্ফোরণের ঘটনায় ৭ জন মারা গেছেন এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। এর কয়েক ঘণ্টা পরে জানানো হয়, নিখোঁজ থাকা সকলে মারা গেছেন। এ ছাড়া একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ৫০টি গাড়ি নিয়ে ১৭০ জন কর্মী কাজ করেছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে কর্মকর্তারা মনে করছেন, প্রোডাকশন চলার সময় অজানা কোনো গোলযোগের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। / এবিসি নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ