আন্তর্জাতিক

কৃত্রিম দাবানল তৈরির দায়ে সিরিয়ায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

-
-

কৃত্রিম দাবানল তৈরির দায়ে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিরিয়া। বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, হত্যা ও রাষ্ট্রীয় সম্পত্তি ধংসের মতো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এই দণ্ড দেয়া হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এই ঘটনায় জড়িত থাকায় আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মৃত্যুদণ্ড সাধারণ ব্যাপার হলেও একদিনে এত মানুষের ক্ষেত্রে দণ্ড কার্যকরের ঘটনা বিরল।

গত বছরের শেষ দিকে দেশটির বেশ কয়েকটি বনাঞ্চলে দাহ্য পদার্থ ব্যবহারের মাধ্যমে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এতে হাজার হাজার একর বনভূমি ও অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায়। কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয় কৃষিখাতে। এ ঘটনায় প্রায় ১৩ হাজার হেক্টর কৃষি জমি, ১১ হাজার হেক্টর বনভূমি এবং ৩৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়।

এদিকে, আগুনে ক্ষতিগ্রস্থ হওয়া নিজ শহর কারদাহা পরিদর্শন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ