আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে পর্বতারোহী ১১ সদস্যের মৃত্যু

-
-

ভারতের উত্তরাখণ্ডের লামখাগা পাসে আটকা পড়া ১৭ পর্বতারোহীর একটি দলের ১১ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ তুষারধস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতারোহীরা সেখানে আটকা পড়ে।

পর্যটক, গাইড ও পোর্টারদের নিয়ে গঠিত ১৭ জনের দলটি গত সোমবার পথ হারিয়ে ফেলেছিল; বুধবার তাদের খোঁজে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

হেলিকপ্টারের সহায়তা নিয়ে দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরাও পর্বতারোহীদের উদ্ধার অভিযানে নামেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌরে। সেখানেই ট্রেক করতে গিয়েছিল ১৭ জনের দলটি।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে ৪টি মৃতদেহ পায়; একইদিন ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে আরও ৫টি মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মৃতদেহ মেলে।

মৃতদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে; জীবিত উদ্ধার দুইজনকে হারসিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উত্তরকাশির জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের খোঁজে অভিযান অব্যাহত আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ