আন্তর্জাতিক

টিকা নেয়া পর্যটকদের জন্য ভিয়েতনাম নভেম্বরে খুলে দেবে ফুকুক দ্বীপ

-
-

ভিয়েতনাম নভেম্বরের শেষের দিকে টিকা গ্রহণ করা বিদেশি পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র ফুকুক দ্বীপ ফের খুলে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এদিকে দেশটি প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর তাদের পর্যটন শিল্প ফের চাঙ্গা করার অপেক্ষায় রয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

সাদা-বালু সমৃদ্ধ সৈকত ও টলটলে পানির পাশাপাশি পাহাড় ও ঘন জঙ্গল সমৃদ্ধ দ্বীপ হচ্ছে ফুকুক। আর এটি ভিয়েতনামের একটি গর্ব। দ্বীপটি থাইল্যান্ড উপ-সাগরের কম্বোডিয়া উপকূলে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

২০১৯ সালে প্রায় ৬ লাখ ৭০ হাজার দর্শক এ দ্বীপ পরিদর্শন করেন এবং ওই সময় আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ১৮ বিলিয়ন ডলারের বেশি আয় হয়। এদিকে কর্তৃপক্ষ এটিকে থাইল্যান্ডের ফুকেট বা ইন্দোনেশিয়ার বালির মতো আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করার আশা করছে।

শুক্রবার রাতে সরকার জানায়, আগামী ২০ নভেম্বর থেকে ভ্যাকসিন পাসপোর্ট থাকা আন্তর্জাতিক পর্যটকদের এ দ্বীপে স্বাগত জানানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ