আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

-
-

সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে শেষ করে দেওয়াটার ফলে সন্ত্রাসী সংগঠনের চক্রান্ত এবং মার্কিন নাগরিক, আমাদের অংশীদার এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়া বাধাগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, ড্রোন হামলার ফলে কোনো অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সেনাবাহিনী এমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালিয়েছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন একটি ফাঁড়িতে হামলার দুই দিন পর ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র। রিজবি বলেছেন, আল-কায়েদা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য বরাবরই হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সিরিয়ায় আল-কায়েদা নিজেদের পুনর্গঠন, বহিরাগত সহযোগীদের সাথে সমন্বয় এবং বাইরে হামলা চালানোর পরিকল্পনা করার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে।

এর আগে সেপ্টেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হয়। / আল-জাজিরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ