যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও সাতজন।
স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ আটজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল। নিহত ওই ব্যক্তি ওই ইউনিভার্সিটির শিক্ষার্থী নয়। এ ঘটনায় তদন্ত শুরু করছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে এ হামলার পর নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে চলাফেরা বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পরই এ বিধিনিষেধ তুলে নেওয়া হয়। / এবিসি নিউজ
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: