আন্তর্জাতিক

তুরস্কে ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ

শার্লি হেবদোকে ‘স্কাউন্ড্রেল’ আখ্যা দিলেন এরদোয়ান
শার্লি হেবদোকে ‘স্কাউন্ড্রেল’ আখ্যা দিলেন এরদোয়ান

তুর্কি সমাজকর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করায় যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্কসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীকে এ নির্দেশ দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে এই ১০ রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব তুরস্কে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছি।’

সাধারণত কোনো দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের আগে এটি প্রথম পদক্ষেপ। কিন্তু এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি এরদোয়ান।

২০১৭ সালের অক্টোবর থেকে বন্দি রয়েছেন ওসমান কাভালা। অভিযোগ, তিনি ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন। ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানেও তার সমর্থন ছিল বলে দাবি করা হয়।

গত ১৮ অক্টোবর এক যৌথ বিবৃতিতে কারাবন্দী নেতা কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন আঙ্কারায় নিযুক্ত পশ্চিমা বিশ্বের ১০টি দেশের রাষ্ট্রদূতেরা।

এই ১০টি দেশ হচ্ছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এর পরপরই রাষ্ট্রদূতদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, এসব রাষ্ট্রদূতদের তুরস্কে জায়গা দেওয়া উচিত নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ