আন্তর্জাতিক

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট আটক

-
-

কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট ও সবচেয়ে বড় অপরাধ চক্রের নেতা ওতোনিলকে আটক করা হয়েছে।

ওতোনিল নামেই বেশি পরিচিত ডেইরো অ্যান্টোনিও উসুগাকে পানামা সীমান্তের কাছে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকুইয়া প্রদেশের একটি গ্রামীন আস্তানা থেকে সেনা ও নৌবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এর আগে, দেশটির সরকারের পক্ষ থেকে ওতোনিল কোথায় রয়েছে বা তার সম্পর্কে কোন তথ্য দিয়ে সহায়তাকারীকে ৮ লাখ মার্কিন ডলারের পুরষ্কার ঘোষণা করা হয়।

উসুগা আটকের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক এক টেলিভিশন বার্তায় সন্তুষ্টি প্রকাশ করেছে। তিনি বলেন, ১৯৯০ সালের পর পাবলো এসকোবারের পতনের পর এই শতাব্দীতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাফল্য এটি। এই অভিযানে এক পুলিশ সদস্য নিহত হন বলেও জানান তিনি। অভিযানের বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

কলম্বিয়ার শসস্ত্র বাহিনী ওতোনিলের হাতে হ্যান্ডকাফ পরিহিত একটি ছবিও প্রকাশ করে। গেল কয়েক বছর নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য নিয়ে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও সে ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ