আন্তর্জাতিক

গৃহবন্দী সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক

-
-

সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক গৃহবন্দী। আজ সোমবার সকাল থেকে সামরিক বাহিনীর একটি দল সুদানের প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করে রেখেছে। আল হাদাথ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

তবে, আল হাদাথ টিভি’র তথ্য তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল-জাজিরা।

এ ছাড়া সামরিক বাহিনীর একটি দল আজ সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাকে আটক করে এবং দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে আটক করেছে বলে জানা যায়। এছাড়া, চারজন মন্ত্রীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গেল মাসে দেশটির সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর আগে, ২০১৯ সালে আল-বশিরকে ক্ষমতাচ্যুত করতে কয়েকমাস ধরে রাস্তায় নেমে আন্দোলন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ