আন্তর্জাতিক

চরম খাদ্য সঙ্কটের মুখে আফগানিস্তান, জাতিসংঘের সতর্কতা

-
-

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) সতর্ক করে দিয়ে বলেছে, জরুরি পদক্ষেপ না নিলে লাখ লাখ আফগান এই শীতে অনাহারে থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডাব্লিউএফপি বলছে, আফগানিস্তানের অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। আর পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে।

ডাব্লিউএফপির এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি বলেছেন, আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে। বিপদের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।

গত আগস্টে যুক্তরাষ্ট্র নিজেদের অবশিষ্ট সৈন্যদের সরিয়ে নেওয়া শুরু করলে আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতি এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে।

বিশ্ব ব্যাংকের মতে, একটি দেশকে সাহায্য-নির্ভর হিসেবে বিবেচনা করা হয়, যখন তার মোট দেশীয় উৎপাদনের ১০ শতাংশ বা তার বেশি বিদেশী সাহায্য থেকে আসে। আফগানিস্তানের ক্ষেত্রে জিডিপির প্রায় ৪০ শতাংশ ছিল আন্তর্জাতিক সাহায্য। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ