আন্তর্জাতিক

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৭

-
-

সুদানে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চালালো দেশটির সেনাবাহিনী। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ।

সোমবার (২৫ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরুি অবস্থা জারি করেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। এর আগে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকসহ মন্ত্রীসভার প্রায় সব সদস্যকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদেই রাস্তায় নামেন হাজারো মানুষ। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চালানো হয় গুলি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বাড়িতে বাড়িতে গিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের আটক করছে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর বিমানবন্দর। বাতিল করা হয়েছে আন্তর্জাতিক সব ফ্লাইট। সেনা শাসনের প্রতিবাদে জরুরি অবস্থা ছাড়া কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। কাজে না যাওয়ার কথা জানিয়েছেন ব্যাংক কর্মীরাও। তবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। জানিয়েছেন, ২০২৩ সালের জুলাইতে হবে নির্বাচন।

প্রায় ৩০ বছর একনায়ক থাকার পর গণ-আন্দোলনের মুখে ২০১৯ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির। এরপরই কয়েকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে অন্তবর্তী সরকার গঠন করে সেনাবাহিনী। যার প্রধানমন্ত্রী বানানো হয় আবদাল্লা হামদককে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ