আন্তর্জাতিক

রাজপ্রাসাদের বাহিরে বিয়ে করলেন জাপানের রাজকুমারী

-
-

অবশেষে তার সহপাঠীকে কোমুরোকে বিয়ে করেছেন রাজকুমারী ম্যাকোঁ। ভালোবাসার টানে রাজপরিবার ছেড়ে সাধারণ একজন চাকুরিজীবিকে বিয়ে করলেন ম্যাকোঁ। স্থানীয় সময় মঙ্গলবার ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। বিয়ের সাথে সাথেই রাজপরিবারের সব অধিকার থেকে বঞ্চিত হলেন ম্যাকোঁ।

চার বছর আগে নিজেদের বাগদানের কথা জানান ম্যাকোঁ ও কেই কোমুরো। তবে কোমুরোর মায়ের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠার কারণে পিছিয়ে যায় বিয়ে। এরপর আইন বিষয়ে পড়ালেখার জন্য জন্য জাপান ছেড়ে নিউ ইয়র্ক যান কোমুরো এবং সেপ্টেম্বরে ফিরে আসেন।

২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় প্রিন্সেস ম্যাকোঁ ও কেই কোমুরোর। সেই থেকে তাদের মধ্যে পরিণয় গড়ে ওঠে।

বিকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন নতুন এই দম্পতি। তাদের বন্ধুত্ব, সেই থেকে পরিণয় নিয়ে একটি বিবৃতিসহ কয়েকটি প্রশ্নের উত্তর দেবেন ম্যাকোঁ ও কোমুরো।

রাজপরিবার ছাড়ার কারণে নতুন এই দম্পতির জাপান ছেড়ে নিউ ইয়র্ক যেয়ে সংসার ‍শুরু করার কথা রয়েছে। এর আগে শনিবার (২৩ অক্টোবর) ম্যাকোঁর ৩০তম জন্মদিন ছিল। শেষবারের মতো রাজপ্রাসাদে জন্মদিন পালন করেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ