আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদের ভেতরেই ১৮ জনকে গুলি করে হত্যা

-
-

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সোমবার (২৫ অক্টোবর) একটি মসজিদে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি মসজিদে এই ঘটনা ঘটে।

বাসিন্দারা জানিয়েছে, বন্দুকধারীরা সোমবার ভোর ৫টার দিকে উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজা-কুকা কমিউনিটিতে অবস্থিত ওই মসজিদটির পাশে পৌঁছায় এবং মসজিদের ভেতরে অবস্থানরতদের গুলি করে হত্যা করে।

এসময় বন্দুকধারীরা ১০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে বলে তিনি জানায়। এছাড়া বেল্লো আয়ুবা নামে স্থানীয় আরেক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানায়, বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ বিষয়ে জানতে নাইজার প্রদেশের পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় রয়টার্স।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ