আন্তর্জাতিক

মুসলিমদের কবরস্থানের ওপর পার্ক তৈরি করবে ইসরায়েল

-
-

ইসরায়েলি দখলদারিত্ব থেকে রেহাই পেলো না কবরস্থানও। জেরুজালেমে শতবছরের পুরানো মুসলিম সমাধিক্ষেত্রে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। বসতি স্থাপনের অংশ হিসেবে কবরস্থানের জায়গায় পার্ক তৈরির পরিকল্পনা ইসরায়েলের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ ফিলিস্তিনিদের।

চোখের সামনে পিতা এবং স্বামীর কবর ভাঙ্গতে দেখে নিজেকে সামলাতে পারেননি এক নারী। তার অসহায় আকুতিও টলাতে পারেনি ইহুদীবাদের নিষ্ঠুরতা। ভেঙ্গে ফেলা হয় কবর। ওই নারী বলেন, ওরা তো আমাদের জমি-বাড়ি সবই নিয়ে গেছে। এখন যদি এই কবরও নিয়ে যায় তাহলে আমাদের শেষ ঠিকানাটা কোথায় হবে। পূর্ব-পুরুষের শেষ চিহ্ন ছিলো এই কবরস্থান।

কবরস্থান ভেঙ্গে ফেলা নিয়ে ফিলিস্তিনিদের সাথে হাতাহাতিও হয় ইসরায়েলি সেনাদের। একপর্যায়ে যোগ দেয় বেসামরিক ইহুদিরাও। এসময় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরায়েলি সেনা ও সাধারণ ইহুদিরা।

ভুক্তভোগীরা জানান, আমরা সেনাদের অনুরোধ করছিলাম তারা যেন এই কবরস্থানটা ধ্বংস না করে। এক পর্যায়ে তারা আমাদের ওপর চড়াও হয়। পরিস্থিতি এমন যে, শুধু তাকিয়ে দেখা কিংবা চোখের পানি ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

পশ্চিম তীরের দুটি এলাকায় নতুন করে চলছে দখলদারিত্ব। ইসরায়েল সরকারের লক্ষ্য এসব স্থানে ১৩শ’র বেশি বসতি নির্মাণ করা। পশ্চিম তীরে বর্তমানে পৌনে ৫ লাখ ইহুদির বসবাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ