আন্তর্জাতিক

ভারতের আতশবাজি কারখানায় আগুন, নিহত পাঁচ

-
-

ভারতের তামিলনাড়ুতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত দশ জন।মঙ্গলবার রাতে রাজ্যটির সানকারাপুরামে আতশবাজির একটি পাইকারি দোকানে এ ঘটনা ঘটে।

আগুনে নিহতরা দোকানের মালিক এবং কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। আতশবাজির ওই দোকানসহ আশেপাশের বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়। দমকল কর্মীরা হতাহতদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

দীপাবলি উৎসবকে সামনে রেখে সেখানে আতশবাজি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ