আন্তর্জাতিক

চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র

-
-

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ৬০ দিনের মধ্যে আমেরিকা থেকে সকল ধরনের কার্যক্রম গুটিয়ে নিতে হবে চীনের প্রতিষ্ঠানটিকে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চায়না টেলিকমের অনুমোদন প্রত্যাহার করার পক্ষে ভোট দিয়েছে।

মঙ্গলবার এফসিসি বলেছে, এই কোম্পানির ওপর চীন সরকারের নিয়ন্ত্রণের কারণে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় তাদের প্রবেশ, তথ্য মজুদ করা, বিঘ্ন তৈরি করা বা ভুলভাবে চালানোর সুযোগ থেকে যায়। এর ফলে চীন ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি বা অন্য ক্ষতিকারক কর্মকাণ্ড চালানোর’ সুযোগ পেতে পারে।

যুক্তরাষ্ট্রে গত প্রায় ২০ বছর ধরে টেলিযোগাযোগ সেবা দিয়ে আসা চায়না টেলিকম। এই সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেছে কোম্পানিটি।

এফসিসি বলেছে, চায়না টেলিকমের আচার-আচরণ প্রমাণ করেছে যে, কমিশন এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থার আস্থার স্তরকে ক্ষুণ্ন করেছে। তাদের স্পষ্টতা, বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতার অভাব রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ‘জাতীয় নিরাপত্তা’র ক্ষেত্রে চীনা টেলিকম ছাড়াও অন্যান্য কোম্পানির বিরুদ্ধে একই রকম পদক্ষেপ নেয়া হয়েছে।

চীনের টেলিযোগাযোগ খাতে যে তিনটি কোম্পানির প্রাধান্য রয়েছে, তাদের একটি চায়না টেলিকম। এই কোম্পানিটি ১১০টি দেশে কোটি কোটি গ্রাহককে সেবা দিয়ে থাকে। ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে শুরু করে মোবাইল ও ল্যান্ডলাইন টেলিফোন নেটওয়ার্কে এই কোম্পানিটি সেবা দিয়ে থাকে।

চায়না টেলিকম বিশ্বের ১১০টিরও বেশি দেশে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি পরিষেবাগুলোর একটি শীর্ষস্থানীয় কোম্পানি।

চীনের এই প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের শিকাগো, ডালাস, লসএঞ্জেলেস, নিউইয়র্ক, সান জোসে, টরন্টো এবং হারন্ডন, ভার্জিনিয়াতে অফিস রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ২০২০ সালের এপ্রিল মাসে সতর্ক করে দিয়েছিল যে, তারা হয়তো চায়না টেলিকমের কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে। সেখানে তারা দাবি করেছিল, ‘চীন সরকারের শোষণ, প্রভাব ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানটি।’

সেখানে বলা হয়েছিল, এই প্রতিষ্ঠানটি সম্ভবত কোন রকম স্বাধীন বিচার বিবেচনা ছাড়াই চীনা সরকারের অনুরোধ মেনে চলতে বাধ্য হয়ে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ