আন্তর্জাতিক

চলে গেলেন সুনাও সুবোই

-
-

বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া জাপানের নাগরিক সুনাও সুবোই মারা গেছেন। ৯৬ বছরে বয়সে রক্ত স্বল্পতায় তার মৃত্যু হয়। এই নারী সেই সময় থেকেই পারমাণবিক অস্ত্রবিরোধী প্রচার চালিয়ে আসছিলেন।

বিবিসি জানায়, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা শহরে যখন পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় তখন কলেজের পথে ছিলেন সুনাও সুবোই। হামলায় তার পুরো শরীর পুড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলায় ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

স্থানীয় সময় শনিবার সুনাও সুবোই দুই মেয়ে এবং ১ ছেলে রেখে গেছেন।

পারমাণবিক বোমা বিস্ফোরণের দিনে ২০ বছরের প্রকৌশল শিক্ষার্থী ছিলেন সুনাও সুবোই। সেদিনের পরিস্থিতি সম্পর্কে পরে তিনি বলেছেন, ‘উলঙ্গ অবস্থায় আমি ৬ আগস্ট তিন ঘণ্টা দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত পারিনি।’

পরে জ্ঞান হারানোর আগে একটি পাথর নিয়ে তিনি মাটিতে লেখেন, ‘এখানে সুবোইয়ের মৃত্যু হয়েছে’। আহত অবস্থায় ‍উদ্ধারের কয়েক সপ্তাহ পর তার জ্ঞান ফেরে।

পরে জাপানের স্কুলে গণিত পড়াতেন সুনাও সুবোই। তরুণদের যুদ্ধের সময় নিজের অভিজ্ঞতা বর্ণনা করতেন তিনি। পারমাণবিক অস্ত্রবিরোধীদের তার পরামর্শ ছিলো, ‘হাল ছাড়বেন না’।

হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া প্রায় ১ লাখ ২৭ হাজার মানুষ এখনও জীবিত আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ