আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত

-
-

৫ হাজার কিলোমিটার পাল্লার একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২৮ অক্টোবর) অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটি উড়িষ্যার এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়।

ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো- এটি একইসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরমাণু হামলাও চালানো যাবে। এটি মিসাইল সিস্টেমকেও ধোকা দিতে সক্ষম। এতে ৩ স্তরের রকেট বুস্টার আছে।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে চীন এবং পাকিস্তানের কাছেও একটা কঠোর বার্তা দেওয়া সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ভারতের অগ্নি ১ থেকে অগ্নি ৫ পর্যন্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে। / এনডিটিভি, জি নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ