আন্তর্জাতিক

সুদানে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, মৃত্যু বেড়ে ১১

-
-

পূর্ব আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। অব্যাহত বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত আরও একজনের প্রাণ গেছে। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা এখন ১১।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ ব্যক্ত করে সোমবার বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হয়েছিলো, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা- সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ