আন্তর্জাতিক

দূরপাল্লার ঘাতক বোমার সফল পরীক্ষা করল ভারত

-
-

ভারতীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছিল দু’দিন আগেই। সেনার অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করতে এবার ‘লং রেঞ্জ বম্ব’-এর সফল পরীক্ষা করেছে দেশটি। শুক্রবার (২৯ অক্টোবর) ওড়িশার বালেশ্বরে এই দূরপাল্লার বোমার পরীক্ষা চালানো হয়।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির এই ঘাতক বোমা তৈরি করেছে ডিআরডিও। বিমানবাহিনীর বিমান থেকে এই বোমার পরীক্ষণ চালানো হয় শুক্রবার। একেবারে নিখুঁত নিশানায় আঘাত করে সেই বোমা।

সূত্রে জানা যায়, বোমার কার্যকারিতা দেখার জন্য তাতে সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, টেলিমেট্রি এবং রাডারের মাধ্যমে নজর রাখা হয়েছিল।

ডিআরডিও-র চেয়ারম্যান জি সতীশের মতে, দূরপাল্লার এই ঘাতক বোমার সফল পরীক্ষা ভারতীয় প্রযুক্তির স্বকীয়তার একটা নতুন মাইলফলক; যা আগামী দিনে সামরিক সরঞ্জামে দেশীয় প্রযুক্তির ব্যবহারে আরও অনুপ্রেরণা জোগাবে। বায়ুসেনার সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

গত বুধবারই অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ৫ হাজার কিলোমিটার দূরের একাধিক লক্ষ্যবস্তুকে একসঙ্গে ধ্বংস করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম। অগ্নি-৫-এর পাল্লা এতটাই বাড়ানো হয়েছে তার নিশানার আওতায় পুরো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশ চলে আসবে। / আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ