আন্তর্জাতিক

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

-
-

যুক্তরাষ্ট্রের রাজস্ব-বিভাগ শুক্রবার ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা ফের শুরু হওয়ার প্রাক্কালে তেহরানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাণঘাতী অজ্ঞাতনামা বিমান যান (ইউএভি) মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা হয়ে থাকে।

তারা জানায়, এসব ড্রোন হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরবরাহ করা হয়ে থাকে। আবার ইথিওপিয়ায় এ ড্রোন দেখা যায়। সেখানে সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের তৈরি এ ড্রোন হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ব্যক্তি পর্যায়ে সুনির্দিষ্ট করে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আগাজানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি ইরানের বিপ্লবী গার্ডের ইউভিএ কমান্ডের নেতৃত্বে রয়েছেন।

মার্কিন রাজস্ব-বিভাগ বলছে, সৌদি আরবের একটি তেল শোধনাগারে চালানো ২০১৯ সালের ড্রোন হামলার পাশাপাশি ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ২০২১ সালের ২৯ জুলাইয়ে চালানো হামলায় আগাজানির হাত রয়েছে। এ ড্রোন হামলায় দু’জন ক্রু নিহত হন।

এ নিষেধাজ্ঞার কালো তালিকায় কিমিয়া পার্ট সিভান ও ওজে পাভেজ মাদো নাভার নামের দুই কোম্পানি রয়েছে। তারা বিপ্লবী গার্ডের আর্মড ইউএভি তৈরি করতে সহযোগিতা করে এবং সরঞ্জামাদির যোগান দিয়ে থাকে। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ