আন্তর্জাতিক

টোকিওতে পাতাল ট্রেনে ছুরি হামলায় আহত ১৭

-
-

জাপানের রাজধানী টোকিওতে একটি পাতাল ট্রেনে ছুরি ও আগুন হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রবিবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি'র।

খবরে বলা হয়েছে, টোকিওর কেইও লাইনে চলাচলকারী একটি ট্রেনের এক বগিতে ওই হামলাকারী তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিনি যাত্রীদের ওপর ছুরি হাতে হামলা চালান।

এ ঘটনার সময় সন্দেহভাজন হামলাকারী হ্যালোইন উৎসবের মুখোশ পরা ছিলেন। তার বয়স ২৪ বছর। তবে তার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ