আন্তর্জাতিক

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, আহত ১৭

-
-

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের স্যালিসবুরিতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে অন্তত ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কর্মকর্তা জানিয়েছেন, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেন ও গ্রেট ওয়েস্টার্ন সার্ভিসের ট্রেনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের জাতীয় নেটওয়ার্ক রেল কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, একটি ট্রেন টানেল পার হওয়ার সময় কিছু একটার সঙ্গে ধাক্কা লাগে এবং লাইনচ্যুত হয়। এসময় সিগন্যালজনিত ত্রুটির কারণে দ্বিতীয় ট্রেনটির সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়।

এক টুইটে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ