আন্তর্জাতিক

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ২৯

-
-

ইয়েমেনের মারিব প্রদেশের একটি মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সময় সোমবার সে দেশের তথ্যমন্ত্রী এক টুইট বার্তায় বিষয়টি জানান।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার হামলা চালানো হয়েছে। হামলায় দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইয়েমেনের মারিব প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সরকারিভাবে বলা হচ্ছে, মসজিদে ক্ষেপণাস্ত্র হামলার পেছনে রয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এখন পর্যন্ত ইরান সমর্থিত হুথি বাহিনী এ ঘটনার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বেড়ে গেছে। জাতিসংঘের তথ্যানুসারে, এ বছরের সেপ্টেম্বরে মারিবে যুদ্ধে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৫ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেনে।

জাতিসংঘের তথ্যানুসোর ইয়েমেনে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দিয়েছে। সেখানকার মানবিক সঙ্কট বিশ্বের মধ্যে সবচেয়ে প্রকট। সেখানকার ১৬ মিলিয়ন মানুষ খাবারের সঙ্কটে রয়েছে। / রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ